কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৮ জুলাই, ২০২৬ এ ০১:৫৪ PM
কন্টেন্ট: পাতা



রসায়ন পরীক্ষণ উইং সম্পর্কিত
বিএসটিআই-এর রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরি বাংলাদেশের প্রধান টেস্টিং প্রতিষ্ঠান, যা ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। সারা বিশ্বে বড় বড় প্রতিষ্ঠানের সেবা প্রদানে যার ঈর্ষনীয় অতীত ইতিহাস রয়েছে। রসায়ন পরীক্ষণ উইং, জাতীয় ও আন্তর্জাতিক মান অনুসারে স্থানীয়ভাবে উৎপাদিত/আমদানীকৃত খাদ্য, কৃষিপণ্য, জৈব ও অজৈব শিল্পজাতপণ্যসমূহ অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করে থাকে।
রসায়নপরীক্ষণ উইং ২টি বিভাগ নিয়ে গঠিত যথা:
১। ফুড এন্ড ব্যাক্টেরিওলজিক্যাল বিভাগ ও
২। রসায়ন বিভাগ
→ রসায়ন বিভাগ ২টি শাখা নিয়ে গঠিত। যথা:
i. জৈব রসায়ন শাখা এবং
ii. অজৈব রসায়ন শাখা
এক নজরে
রসায়ন পরীক্ষণ উইং এর সেবাসমূহ:
১.ওয়ান স্টপ সার্ভিস সেন্টার কর্তৃক গৃহীত নমুনা সংশ্লিষ্ট ল্যাবে পরীক্ষণ ২. গ্রাহকের চাহিদানুযায়ী জাতীয়/আন্তর্জাতিক মান অনুসারে ৩-২২ কার্যদিবস এর মধ্যে পরীক্ষণ প্রতিবেদন প্রদান
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান: বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে নমুনা জমাদানকারী প্রতিষ্ঠানসমূহকে প্রাপ্তি স্বীকারের প্রয়োজনীয় কাগজপত্র ও রশিদ প্রদান।
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি: আইটেম ভিত্তিক ফি পরিশোধ পদ্ধতি: বিএসটিআই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ডিডি, পে-অর্ডার ও নগদ অর্থে পরিশোধযোগ্য।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা: কাওছার আহমেদ খান উপপরিচালক (সিএম) ও প্রধান, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার, বিএসটিআই, ঢাকা।
ফোন:৫৫০৩০০৬৬ মোবাইল:০১৭১১৯৫৫০২০ | নমুনা পাওয়ার উৎস নিম্নরূপ:
নমুনাসমূহের পরীক্ষণ ফি এবং পরীক্ষণ সম্পাদনের সময়সীমা জানার জন্য সিটিজেনস চার্টার / সেবা প্রদান প্রতিশ্রুতি দেখা যেতে পারে। |
রসায়ন পরীক্ষণ উইং এর সার্বিক তথ্যের জন্য যোগাযোগ: মোঃ খলিলুর রহমান পরিচালক (রসায়ন), অতিরিক্ত দায়িত্ব
মোবাইল: ০১৩৩২৮২৫১০৫ | পরিচালক (রসায়ন) এর দপ্তরের জনবল:
সর্বমোট = ০৩ জন |